গৌতম বুদ্ধ (563-483 খ্রিস্টপূর্ব)
- জন্মস্থান: লুম্বিনি, কপিলাবস্তু (বর্তমান নেপাল)।
- পিতা: শুদ্ধোধন, মাতা: মহামায়া বা মায়াদেবী, পালক মাতা: গৌতমী, স্ত্রী: যশোধরা।
- অপর নাম: শাক্যমুনি, তথাগত।
- প্রকৃত নাম: সিদ্ধার্থ।
- দিব্যলাভের স্থান: বোধগয়া, অশ্বত্থ গাছের নীচে, নৈরঞ্জনা নদীর তীরে।
- প্রথম ধর্মোপদেশ: সারনাথে
- মহাপরিনির্বাণ (মৃত্যু): কুশিনগর
বৌদ্ধধর্মের মূল তিনটি স্তম্ভ (ত্রিরত্ন)
- বুদ্ধ: প্রবর্তক।
- ধম্ম: শিক্ষা।
- সংঘ: বৌদ্ধ মঠ ও সন্ন্যাসীদের নিয়মাবলি।
বৌদ্ধ ধর্মগ্রন্থ
- ত্রিপিটক: বিনয়পিটক, সুত্তপিটক ও অভিধর্মপিটক।
- বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি পালি ভাষায় রচিত।
- অন্যান্য গ্রন্থ: জাতক, বুদ্ধবংশ, মিলিন্দপানহো, দীপবংশ, বৈপুল্যসূত্র ব সধর্ম পুন্ডরিকা (অশ্বঘোষ)।
| পিটক | রচয়িতা | রচনাকাল | বিষয় |
| বিনয় | উপালি | প্রথম বৌদ্ধ সম্মেলন | বৌদ্ধ মঠের নিয়মাবলি |
| সুত্তপিটক | আনন্দ | প্রথম বৌদ্ধ সম্মেলন | বুদ্ধের উপদেশ |
| অভিধর্মপিটক | তিস্য | তৃতীয় বৌদ্ধ সম্মেলন | বৌদ্ধধর্ম দর্শন |
আষ্টাঙ্গিক মার্গ
আষ্টাঙ্গিক মার্গ (অর্থাৎ অষ্টাঙ্গিক পথ) হল বৌদ্ধ ধর্মে নির্বাণ বা মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ উপদেশ। এটি চতুরার্য সত্যের চতুর্থ সত্য – “দুঃখ নিরোধ গামিনী প্রতিপদ” – অর্থাৎ দুঃখ থেকে মুক্তির পথ।
“আষ্টাঙ্গিক মার্গ” মানে – আটটি অঙ্গবিশিষ্ট পথ। এই আটটি অঙ্গ একে অপরের সাথে সংযুক্ত এবং সমান গুরুত্বপূর্ণ।
আষ্টাঙ্গিক মার্গের ৮টি অঙ্গ:
| ক্র. | বাংলা নাম | ব্যাখ্যা |
| ১ | সম্যক দৃষ্টী | সঠিক ধারণা বা দৃষ্টিভঙ্গি – জীবনের প্রকৃত সত্য বোঝা (যেমন চতুরার্য সত্য)। |
| ২ | সম্যক সংকল্প | সঠিক সংকল্প বা অভিপ্রায় – অহিংস, সংযত ও করুণাপূর্ণ মনোভাব পোষণ করা। |
| ৩ | সম্যক বাক | সঠিক বাক্য ব্যবহার – মিথ্যা, কুৎসা, কঠোর এবং অনর্থক কথা পরিহার। |
| ৪ | সম্যক কর্ম | সঠিক কাজ – হত্যা, চুরি, অসৎ কর্ম এড়িয়ে শুদ্ধ কর্ম করা। |
| ৫ | সম্যক আজীবিকা | সৎ জীবিকা – এমন পেশা গ্রহণ করা যা অন্যকে কষ্ট না দেয়। |
| ৬ | সম্যক ব্যায়াম | সঠিক চেষ্টা – মন্দ প্রবৃত্তি দমন ও সদ্গুণ অর্জনে সচেষ্ট থাকা। |
| ৭ | সম্যক স্মৃতি | সঠিক মনোসংযোগ – বর্তমান মুহূর্তে মনোনিবেশ ও সচেতন থাকা। |
| ৮ | সম্যক সমাধি | সঠিক ধ্যান বা একাগ্রতা – চিত্তকে শান্ত ও গভীর ধ্যানে স্থিত রাখা। |
বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনার প্রতীক
- বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি পালি ভাষায় রচিত।
- জন্ম: পদ্ম ও ষাঁড়।
- নির্বাণ লাভ: বোধিবৃক্ষ।
- মৃত্যু: স্তূপ।
- মহাভিনিষ্ক্রমণ: ঘোড়া।
- ধর্মচক্র প্রবর্তন: চক্র।
বৌদ্ধ সম্মেলন
- প্রথম বৌদ্ধ সম্মেলন
- সময়: 483 খ্রিস্টপূর্ব
- স্থান: রাজগৃহ
- রাজা: অজাতশত্রু
- সভাপতি: মহাকশ্যপ
- বৈশিষ্ট্য: বিনয়পিটক ও সুত্তপিটক রচিত হয়
- দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন
- সময়: 383 খ্রি.পূ.
- স্থান: বৈশালী
- রাজা: কালাশোক (শিশুনাগ)
- সভাপতি: সাবাকামি
- বৈশিষ্ট্য: মহাসংগ্রাহিকা ও স্তবিরমর্দিন শাখায় বিভক্ত
- তৃতীয় বৌদ্ধ সম্মেলন
- সময়: 250 খ্রিস্টপূর্ব
- রাজা: অশোক (মৌর্য)
- স্থান: পাটলিপুত্র
- সভাপতি: তিস্য
- বৈশিষ্ট্য: অভিধর্মপিটক রচিত হয়
- চতুর্থ বৌদ্ধ সম্মেলন
- সময়: 72 খ্রি.।
- রাজা: কনিষ্ক।
- সহসভাপতি: অশ্বঘোষ।
- স্থান: কুন্দলবন/জলন্ধর।
- সভাপতি: বসুমিত্র।
- বৈশিষ্ট্য: হীনযান ও মহাযান শাখার উদ্ভব, মহাবিভাষা রচিত হয়।
- গুরুত্বপূর্ণ বৌদ্ধ সম্মেলন
- সময়: 383 খ্রি.।
- রাজা: হর্ষবর্ধন।
- স্থান: কনৌজ।
- সভাপতি: হিউয়েন সাং।
- প্রথম মানব মূর্তির পূজা করা হয় বৌদ্ধধর্মে।
- হীনযান শাখা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না।




